Source: Shamokal
Dated: 02-02-2012
বর্তমান যুগে গুরুত্ব পাচ্ছে কর্মমুখী শিক্ষা। আর সে ক্ষেত্রে গ্রাফিক্স/ফ্যাশন ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইন বিষয়কে সহজেই বেছে নেওয়া যায়। এ বিষয়ে কোর্স সম্পন্ন করে অনেকেই দক্ষ ফ্যাশন ডিজাইনার হিসেবে উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পারেন। আনতে পারেন দেশের জন্য রেমিট্যান্স। অন্যদিকে আধুনিক স্থাপনার অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনে প্রধান ভূমিকা রাখছেন ইন্টেরিয়র ডিজাইনাররা। তাই এ শিল্পে ক্যারিয়ার গড়তে চাওয়া শিক্ষার্থীদের শেখানো হয় এলিমেন্টস অব ডিজাইন, ফ্যাশন ম্যাটারিয়ালস ফর ক্লথিং ইন্ডাস্ট্রিজ, গার্মেন্ট প্যাটার্ন মেকিং, গার্মেন্ট কনস্ট্রাকশন অ্যান্ড সুইং টেকনোলজি, গ্রেডিং, গার্মেন্ট ক্যাড, ডাইং প্রিন্টিং ওয়াশিং ল্যাব ডিপ, সার্ফেক অর্নামেন্টেশন, ফ্যাশন রিটেইলিং অ্যান্ড ভিজুয়াল মার্চেন্ডাইজিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট ডিজাইন, পোর্ট বায়ার সোর্সিংসহ বিভিন্ন বিষয়। 'ফ্যাশন ডিজাইনে পড়াশোনার জন্য প্রতি বছর যত শিক্ষার্থী বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হন এর বড় অংশ কোর্স শেষের আগেই ক্রিয়েটিভ এ পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। চলে যান অন্য পেশায়। এর একমাত্র কারণ হলো, এ পেশা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বড় কোনো স্বপ্ন তৈরি হচ্ছে না'_ বলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের (এনআইডি) সিইও মারুফ চৌধুরী। তিনি জানান, এসব বিষয়ে প্রশিক্ষণ দানকারী ইনস্টিটিউটগুলোর উচিত শিক্ষার্থীদের মধ্যে সেই স্বপ্ন তৈরির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। স্বপ্ন বাস্তবায়নের জন্য যুগোপযোগী শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সব সহায়তার ব্যবস্থা করা। দেশে গার্মেন্ট শিল্পের পাশাপাশি দিন দিন বাড়ছে বিভিন্ন ফ্যাশন ও বুটিক হাউস। এসব হাউসে পোশাকের নতুন নতুন ডিজাইনের জন্য দরকার হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাশন ডিজাইনার। তাই ক্রিয়েটিভ এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া ইনস্টিটিউটগুলোর উচিত শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষভাবে গড়ে তোলা। ফ্যাকাল্টি মেম্বার : ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনে অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইনিংয়ে সব বিষয়ে পাঠদানের জন্য প্রশিক্ষক হিসেবে আছেন দেশ-বিদেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা। খরচ : এসএসসি, এইচএসসি ও ডিগ্রি/অনার্সের রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। সার্টিফিকেট : যেসব ছাত্রছাত্রী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকবেন এবং পরীক্ষায় কৃতকার্য হবেন তাদের সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স বিভাগের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়। আবেদনের যোগ্যতা : এসএসসি, এইচএসসি, ডিগ্রি/অনার্স_ সব পরীক্ষায় নূ্যনতম দ্বিতীয় বিভাগ/জিপিএ-২.৫ থাকতে হবে। কোথায় পড়বেন : হাতেগোনা দু'একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসব ডিগ্রি প্রদান করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউটি অব ডিজাইন। এখান থেকে পাস করা ছাত্রছাত্রীদের চাকরির বাজারে চাহিদা রয়েছে সর্বাধিক। এখানে প্রত্যেক শিক্ষকই দক্ষ ও অভিজ্ঞ। এখানে শিক্ষার জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও আধুনিক সুযোগ-সুবিধা। যোগাযোগ : এনআইডি ক্যাম্পাস-১, বাড়ি-৩৮/১, রোড-২, ধানমণ্ডি (রাইফেল্স স্কয়ারের সামনে), ঢাকা। ফোন : ৯৬১১৭৬৫, ০১৯২১৬৬৮৯৯৯।