FEEDBACK

News & Events

Select: All, None

  • রাজশাহী শিক্ষা বোর্ড এসএসসি উত্তরপত্র পুনঃনিরীক্ষণে আবেদনের শেষ সময় ১৭ মে

    Source: Shamokal Dated: 09-05-2012 রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। সোমবার পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা সাংবাদিকদের এ তথ্য জানান। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে আবেদন করা যাবে আগামী ১৭ মে পর্যন্ত। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এ আবেদন করা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আরএসসি (জঝঈ) লিখে স্পেস দিয়ে লিখতে হবে আরএজে (জঅঔ)। এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে সাবজেক্ট কোড লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে। প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১২৫ টাকা ফি প্রযোজ্য। ফিরতি এসএমএসে একটি পিন নাম্বার দেওয়া হবে। তারপর মেসেজ অপশনে আরএসসি (জঝঈ) লিখে স্পেস দিয়ে ওয়াইইএস (ণঊঝ) লিখে স্পেস দিয়ে পিন নাম্বার লিখে আবারও একটি স্পেস দিয়ে যোগাযোগের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। যেসব বিষয়ে দুটি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি একটি সাবজেক্ট কোডের (বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) বিপরীতে দুটি আবেদন হিসেবে গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা প্রযোজ্য হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড লিখে পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে।

  • মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আজ পাসের হার ৮৬.৩৭

    Source: Prothom Alo Dated: 07-05-2012 দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি), কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হবে। এ সময় প্রধানমন্ত্রী বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করবেন। বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল জানানো হবে। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে বেলা আড়াইটায়। প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd ) ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফল সংগ্রহ করতে পারবে। মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমেও নির্দিষ্ট পদ্ধতিতে ফল পাওয়া যাবে। গতবারের মতো এবারও পাঁচটি মানদণ্ডে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। এগুলো হলো নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ। গত ১ ফেব্রুয়ারি মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল মোট ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন।

  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৭ মে প্রকাশ করা হবে

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 29-04-2012 এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৭ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের কপি তুলে দেওয়া হবে। বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনের পর পরই শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে বলে জানান শিক্ষামন্ত্রী। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ৩৫ হাজার ২২৯ জন ছাত্র এবং ৬ লাখ ৮৪ হাজার ৮২৮ জন ছাত্রী। এসএসসিতে ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৩২ হাজার ৮১৮ জন ছাত্রী এবং ৫ লাখ ২০ হাজার ১১৫ জন ছাত্র। প্রথমবারের মতো এসএসসিতে ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৬৬৭ জন বেশি। এছাড়া দাখিলে ২ লাখ ৭৫ হাজার ৯৩০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৯১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী রয়েছে। এবার এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র এবং গণিত ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জেদ্দা, রিয়াদ, আবুধাবী, দুবাই, দোহা-কাতার, বাহরাইন ও ত্রিপলী কেন্দ্রেও পরীক্ষা হয়। বিদেশের কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ২৭৪ জন। গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।

  • ক্যাডেট কলেজে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

    Source: Prothom Alo Dated: 28-02-2012 সব ক্যাডেট কলেজের ২০১২ সালের সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অভিভাবকদেরকে আগামী ১ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে অফিস চলাকালীন সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। ক্যাডেট কলেজে ভর্তির চূড়ান্ত ফল দেখতে এখানে ক্লিক করুন

  • প্রাথমিক বৃত্তির ফল আজ

    Source: Prothom Alo Dated:20-02-2012 প্রাথমিক বৃত্তির ফল আজ সোমবার ঘোষণা করা হবে। বিকেল তিনটায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ এ তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১১-এর ফলাফলের ভিত্তিতে এই বৃত্তির ফল তৈরি করা হয়েছে। প্রাথমিকে মোট ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে ২২ হাজার মেধা কোটায় ও ৩৩ হাজার সাধারণ কোটায়। তবে ফলাফলে এটা সামান্য কম-বেশি হয়। গত ২৬ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় এক লাখের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পায়। পাসের হার ছিল ৯৭ দশমিক ২৬ শতাংশ।

  • প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তির ফল ঘোষণা

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated:20-02-2012   প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৫৪ হাজার ৯১৮ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে, যাদের ২১ হাজার ৯৯৮ জন পেয়েছে ট্যালেন্টপুলে। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন বৃত্তির ফল ঘোষণা করেন। তিনি বলেন, “এবার ২১ হাজার ৯৯৮ জনকে ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৯৭৯ জন ছাত্র ও ১১ হাজার ১৯ জন ছাত্রী। এ ছাড়া ৩১ হাজার ৭০৮ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে, যাদের ১৫ হাজার ৮৬৬ জন ছাত্র ও ১৫ হাজার ৮৪২ জন ছাত্রী।” এক হাজার ২১২ জনকে সম্পূরক বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৬০৫ জন ছাত্র ও ৬০৭ জন ছাত্রী রয়েছে। কোটা পূরণ করতে অন্য ইউনিয়নের মেধাবীদের সম্পূরক বৃত্তি দিয়ে কোটা পূরণ করা হয়েছে বলে জানান আফছারুল। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী প্রতিমাসে দুইশ টাকা করে এবং সাধারণ ও সম্পূরক বৃত্তিপ্রাপ্তরা প্রতিমাসে ১৫০ টাকা করে পাবে। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এ বৃৃত্তি দেওয়া হবে। মাসিক বৃত্তি ছাড়াও বৃত্তিপ্রাপ্তরা প্রতিবছর এককালীন দেড়শ টাকা করে পাবে। বৃত্তির ফিিল www.dpe.gov.bd , www.mopme.gov.bd , http://dpe.teletalk.com.bd  অথবা মোবাইল থেকে DPE স্পেস থানা কোড স্পেস রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। গত ২৩ থেকে ৩০ নভেম্বর সারাদেশের ছয় হাজার ১৬৮টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হয়। এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৯৭ দশমিক ২৬ শতাংশ এং ইবতেদায়ীতে ৯১ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

  • প্রাথমিক বৃত্তির ফল ২০ ফেব্রুয়ারি

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 19-02-2012   প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নাম আগামী ২০ ফেব্র“য়ারি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “এ বছর ২২ হাজার শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে এবং ৩৩ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া একজন শিক্ষার্থী প্রতি মাসে দুইশ’ টাকা করে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ১৫০ টাকা করে পাবে। বৃত্তিপ্রাপ্তরা প্রতিবছর এককালীন দেড়শ টাকা করে পাবে বলে জানান শ্যামল। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এ বৃৃত্তি দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আব্দুর রউফ চৌধুরী জানান, শুধু প্রাথমিক শিক্ষা সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তি পাবে। গত ২৩ থেকে ৩০ নভেম্বর সারাদেশের ছয় হাজার ১৬৮টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হয়। এতে ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৯৭ দশমিক ২৬ শতাংশ এং ইবতেদায়িতে ৯১ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

  • জেএসসি-জেডিসি এক বিষয়ে ফেল হলেও নবম শ্রেণীতে ভর্তি

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 08-02-2012 জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এক বিষয়ে অনুত্তীর্ণরা শর্ত সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে। তবে ২০১২ সাল থেকে জেএসসি-জেডিসিতে কোনো বিষয়ে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের নবম শ্রেণীতে ভর্তির সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তির নির্দেশনাবলী প্রকাশ করে পরিপত্র জারি করেছে। এর আগে জেএসসি-জেডিসিতে একাধিক বিষয়ে অনুত্তীর্ণরাও শর্ত সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তি হতে পারত। নির্দেশনায় বলা হয়, ২০১১ সালে জেএসসি ও জেডিসিতে এক বিষয়ে অনুত্তীর্ণরা নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে। তবে তাদের রেজিস্ট্রেশন স্থগিত থাকবে। ২০১২ সালের জেএসসি/জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। “২০১০ সালে একাধিক পরীক্ষায় অনুত্তীর্ণরা ২০১১ সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছিলো। ২০১১ সালে যারা অনুত্তীর্ণ হয়েছে তাদের এবার অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে পুনরায় পরীক্ষা দিতে হবে।” বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অগ্রাধিকারভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। এছাড়া জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

  • এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু পরীক্ষার্থী ১৪ লাখ

    Source: Prothom Alo Dated: 01-02-2012 এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ বুধবার। মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ১৪ লাখের বেশি। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে এক লাখের বেশি। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ও গণিত ছাড়া বাকি সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিবন্ধীরা নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বেশি পাবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, গতবারের চেয়ে এবার ১০টি শিক্ষা বোর্ডে এক লাখ পাঁচ হাজার ৫৫ জন পরীক্ষার্থী বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১৫ হাজার দুজন। এবার ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন। এর মধ্যে সাত লাখ ৩৫ হাজার ২২৯ জন ছাত্র ও ছয় লাখ ৮৪ হাজার ৮২৮ জন ছাত্রী। মাধ্যমিকে পরীক্ষার্থী ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ জন, দাখিলে দুই লাখ ৭৫ হাজার ৯৩০ জন এবং এসএসসি ভোকেশনালে ৯১ হাজার ১৫৮ জন। সারা দেশে দুই হাজার ৪৬৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের সাতটি কেন্দ্রে পরীক্ষার্থী ২৭৪ জন। মোট ২৬ হাজার ৮৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। বোর্ডভিত্তিক পরীক্ষার্থী: এসএসসিতে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী তিন লাখ ২৪ হাজার ৯১৮ জন, রাজশাহীতে এক লাখ ৩২ হাজার ৫৬৩ জন, কুমিল্লায় এক লাখ ২৮ হাজার ৯৯৫ জন, যশোরে এক লাখ ৩৩ হাজার ৪১১ জন, চট্টগ্রামে ৮৫ হাজার ৯৩৭ জন, বরিশালে ৬৩ হাজার ৭০৫ জন, সিলেটে ৫৮ হাজার ৫০০ এবং দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী এক লাখ ২৪ হাজার ৯৪০ জন। সময়সূচি অনুযায়ী এসএসসির লিখিত পরীক্ষা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।

  • ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

    Source: Kalerkantha Dated: 31-01-2012   ক্যাডেট কলেজগুলোর সপ্তম শ্রেণীতে এবারের ভর্তির লিখিত পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পরীক্ষার ফল আর্মি ওয়েবসাইট www.army.mil.bd -এ পাওয়া যাচ্ছে। এ ছাড়া কালের কণ্ঠের ওয়েবসাইট www.kalerkantho.com -এও ফল পাওয়া যাচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় উল্লেখিত তারিখ ও সময় অনুযায়ী মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রবেশপত্রসহ ঢাকা সেনানিবাসের বনানী-চেয়ারম্যান বাড়িসংলগ্ন '২০ বীর' (সমুন্নত বিশ)-এ (বনানী এমপি চেকপোস্ট থেকে ২০০ গজ পশ্চিমে) উপস্থিত থাকতে বলা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করা প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী বাবা/মা/অভিভাবককে তাঁদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মূল সনদপত্র, অন্যান্য নথিপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি। (এখানে ক্লিক করুন)

Select: All, None