FEEDBACK
 

News & Events

Select: All, None

  • নিয়োগ পেলেন ৩০তম বিসিএসে উত্তীর্ণ ২২৬২ জন

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 20-05-2012   ত্রিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ২৬২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের আগামী ৩ জুনের মধ্যে নিজ নিজ ক্যাডারের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে কাজে যোগ দিতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই নিয়োগের আদেশ জারি করে। মন্ত্রণালয়ের প্রথমিক পদে (সহকারী সচিব, সহকারী কমিশনার, সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক, সহকারী সার্জন ইতাদি) ২০০৯ সালের জাতীয় বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তারা। আদেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে ওই র্প্রার্থীরা ‘চাকরিতে যোগ দিতে সম্মত নয়’ ধরে নিয়ে তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭৭ জন, স্বাস্থ্য ক্যাডারে ৫৬০ জন, পুলিশ ক্যাডারে ১৮৭ জন, কৃষি ক্যাডারে ৫৫ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, মৎস্য ক্যাডারে ৫৬ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩৯ জন, আনসার ক্যাডারে ৪২ জন, শুল্ক ও আবগারী ক্যাডারে ৫৩ জন, কর ক্যাডারে ৩৫ জন, অর্থনৈতিক ক্যাডারে ২৫ জন, খাদ্য ক্যাডারে ১০ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৫ জন, ডাক ক্যাডারে ছয় জন, সমবায় ক্যাডারে সাত জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে পাঁচজন, তথ্য ক্যাডারে (সাধারণ) তিনজন, তথ্য (অনুষ্ঠান) ক্যাডারে ১২ জন এবং বাণিজ্য ক্যাডারে দুই জন রয়েছেন। নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন।

     

  • গ্রীষ্মের ছুটিতে খুলনা বিশ্ববিদ্যালয়

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 20-05-2012 খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার থেকে শুরু হচ্ছে ১২ দিনের গ্রীষ্মকালীন ছুটি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ২০ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। এ সময়ে ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা চলবে। তবে অফিস ছুটি থাকবে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত।

     

  • ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে ভর্তি

    Source: Shamokal Dated: 20-05-2012 ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে নানা বিষয়ে ভর্তি শুরু হয়েছে। এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং, এমবিএ এবং ইএমবিএতে ভর্তি হতে পারবে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যোগাযোগের ঠিকানা :হাউস_৫৬, রোড_৪ক (সাত মসজিদ রোড) ধানমণ্ডি, ঢাকা।

     

  • ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ভর্তি

    Source: Shamokal Dated: 20-05-2012 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রোগ্রামগুলো : আন্ডার গ্র্যাজুয়েট- ব্যাচেলর অব আর্কিটেকচার, বিবিএ, ল', ফার্মেসি, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, বিএ ইন ইংরেজি। গ্র্যাজুয়েট- এমবিএ, এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএ ইন ইংরেজি (রেগুলার, প্রিলিমিনারি, ফাইনাল) মাস্টার্স অব ল', । শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যোগাযোগের ঠিকানা: বাসা-৭৩, রোড-৫-এ, ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা।

     

  • সাব-রেজিস্ট্রার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 17-05-2012 হরতালের কারণে এইচএসসি পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়ায় সাব-রেজিস্ট্রার পদে শুক্রবারের প্রিলিমিনারি পরীক্ষাও স্থগিত করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) আলী নূর বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ঢাকার ১৯টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পিএসসির অধীনে সাব-রেজিস্ট্রার পদে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। ৪০টি পদের বিপরীতে ৩৮ হাজার চারশ ২৬ জন প্রার্থী আবেদন করেছে এবার। জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় এদিনের এইচএসসি পরীক্ষা শুক্রবারে পিছিয়ে দেওয়া হয়। এ কারণেই শুক্রবার সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে আলী নূর জানান।

  • উইব্ট কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা প্রোগ্রামে ভর্তি

    Source: Shamokal Dated: 16-05-2012 উইব্ট কলেজে দু'বছর মেয়াদি ব্যবসায় ব্যবস্থাপনা প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। এ প্রোগ্রামটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। এই দু'বছর মেয়াদি কোর্সে কম্পিউটার, ব্যাংকিং, উদ্যোক্তা উন্নয়ন, সেক্রেটারিয়েল সায়েন্স এবং মার্কেটিং অ্যান্ড সেলস বিষয়ে পড়ানো হয়। এই কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবং তত্ত্বাবধানে সরকারিভাবে এক বছর অন্তর সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট চার সেমিস্টারে এ প্রোগ্রাম শেষ হয়। যে কোনো সালে এসএসসি পাস শিক্ষার্থী এ প্রোগ্রামে ভর্তি হতে পারবে। যোগাযোগ : উইব্ট কলেজ, বাড়ি-৫৪, সেন্ট্রাল রোড, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯৬৬৮১৪৫, ০১৭১১৩০৫৫৪৩।

  • ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

    Source: Shamokal Dated: 16-05-2012   ডিপেল্গামা ইন ইঞ্জিনিয়ারিং গল্গাস অ্যান্ড সিরামিক টেকনোলজি   শিক্ষা মানুষের মৌলিক অধিকার। উচ্চশিক্ষা অর্জনের জন্য যে অর্থের প্রয়োজন তা দারিদ্র্যপীড়িত দেশের অধিকাংশ মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষালাভের মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প খরচে সহজেই নিজেকে একজন আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলতে পারে। সংক্ষেপে_ যে শিক্ষা একজন মানুষকে শিক্ষিত করার সঙ্গে ওই শিক্ষা দ্বারাই জীবিকা নির্বাহ করার পথ খুঁজে পায়- বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা বলতে তাই বুঝায়। এসএসসি কিংবা সমমান পাসের পর বিভিন্ন ইনস্টিটিউট কিংবা মহাবিদ্যালয়ে ভর্তির মাধ্যমে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করা যায়। চাকরি নামের সোনার হরিণের পেছনে না ছুটে ওই জাতীয় কোর্স ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে বাংলাদেশে বর্তমানে সিরামিক শিল্পের স্থান সপ্তম। তাই দক্ষ জনশক্ষি উৎপাদনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) গল্গাস অ্যান্ড সিরামিক বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপেল্গামা ইন ইঞ্জিনিয়ারিং সিরামিক টেকনোলজি এবং ডিপেল্গামা ইন ইঞ্জিনিয়ারিং গল্গাস অ্যান্ড সিরামিক টেকনোলজি এ দুটি কোর্স চালু করেছে। ৪ বছরের এ কোর্স সমৃদ্ধ ক্যারিয়ার গড়ার জন্য গল্গাস অ্যান্ড সিরামিক বিষয় দুটি হবে খুব চমৎকার ও সময়োপযোগী। ভর্তি যোগ্যতা এসএসসি/ভোকেশনাল/দর্শন/দাখিল/সমমান পরীক্ষায় কম করে জিপিএ ২.৫ অথবা দ্বিতীয় বিভাগ। তবে অঙ্কে জিপিএ ২.০০ থাকতে হবে। ভর্তি পরীক্ষা পদ্ধতি ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি)-এ ভর্তির ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। ভর্তির জন্য আবেদনকারীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত ফলের মেধাক্রম অনুসারে ভর্তি করা হয়। আসন সংখ্যা গল্গাস টেকনোলজিতে ৪০টি করে আসন এবং সিরামকি টেকনোলজিতে ৪০টি করে আসন রয়েছে। তবে এর মধ্যে মহিলা, উপজাতি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। বাংলাদেশে এখন উৎপাদিত হচ্ছে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের সিরামিক অ্যান্ড গল্গাস পণ্য। মান ও ডিজাইনের এসব পণ্য বিশ্বমানের হওয়ায় আন্তর্জাতিক বাজারে এসবের চাহিদা বাড়ছে বৈকি কমছে না। যোগাযোগ :ঢাকা ক্যাম্পাস : ২৯/১, কাওরান বাজার। নারায়ণগঞ্জ ক্যাম্পাস : রূপসী, রূপগঞ্জ। ফোন : ০২-৮১৮৯৬৩৭, ০১৯৭১-০০৯৯ ৯৯, ০১৭৩১-২২০০৯৯।

  • পাবনা মেডিকেল কলেজে ৩য় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা শুরু ২০ ই মে

    Source: ক্যাম্পাস নিউজ২৪বিডি.কম Dated: 15-05-2012 আগামী ২০ ই মে থেকে পাবনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থীদের ১ম মূল্যায়নমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে । ২০ তারিখে মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে সকাল ১০.০০ টায় ফার্মাকোলজি লিখিত পরীক্ষার মাধ্যমে ১ম মূল্যায়নমূলক পরীক্ষা শুরু হবে । ৭ তারিখ মৌখিক পরীক্ষার মাধ্যমে শেষ হবে ।

     

  • ডিআইআইটি বৃত্তি নিয়ে পড়ার সুযোগ

    Source: Shamokal Dated: 14-05-2012 দেশের আর্থ-সামাজিক উন্নয়ন আইটিনির্ভর হয়ে পড়ছে। ফলে আইটি সেক্টর হয়ে উঠেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তরুণ প্রজন্মের প্রথম পছন্দ। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের বিশেষায়িত শাখা যেমন : হার্ডওয়্যার মেইনটেন্যান্স, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, ডাটাবেজ ম্যানেজমেন্ট সেক্টরই স্বপ্নময় সম্ভাবনায় সমৃদ্ধ। কিন্তু দরকার বিশেষায়িত দক্ষতা ও জ্ঞানের গভীরতা এবং বাস্তবমুখী শিক্ষার প্রায়োগিক ক্ষমতা। আমাদের দেশে বাস্তবমুখী শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক দক্ষ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবই এ ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে। এসব দিককে সামনে রেখে ডিআইআইটি বেশকিছু কোর্স চালু করেছে। কোর্সগুলো সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। রয়েছে প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফল মূল্যায়নের নিশ্চয়তা। নিয়মিত থিওরি ক্লাসের সঙ্গে পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোরভাবে মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে পাস করা শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতার হার শতভাগ। এ ছাড়া রয়েছে নিজস্ব জব পোর্টাল লড়নংনফ.পড়স-এর মাধ্যমে চাকরি প্রাপ্তিতে সহায়তা। সার্বক্ষণিক জেনারেটর, পাঠাগার, অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন আন্তর্জাতিক মানের কম্পিউটার ল্যাবসমৃদ্ধ সুবিশাল ক্যাম্পাস, যা ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ করে নিশ্চিত ও যুগোপযোগী। কর্মব্যস্তদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থা। মেধাবীদের জন্য রয়েছে বিভিন্ন মেয়াদে শিক্ষা বৃত্তি। প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ডিআইআইটি গত ১৪ বছরে কয়েক হাজার প্রশিক্ষণার্থীকে কর্মোপযোগী করে গড়ে তুলেছে, যাদের অনেকেই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে ও অন্য পেশায় দ্রুত সফল হতে হলে তথ্যপ্রযুক্তিতে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। ছাত্র, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণীসহ সব শ্রেণী-পেশার মানুষের দৈনন্দিন কাজে কম্পিউটার নিত্যসঙ্গী। সফলতার সঙ্গে জীবন চলার পথে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। তাই তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) স্কলারশিপে প্রশিক্ষণার্থীদের সুবিধাজনক সময়ে কম্পিউটার বিষয়ে বিভিন্ন কোর্সে (বেসিক কম্পিউটার অ্যাপিল্গকেশন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কম্পিউটার হার্ডওয়ার মেইন্টেনেন্স এবং গ্রাফিক্স ডিজাইন) প্রশিক্ষণ দিচ্ছে। ভর্তির নূ্যনতম যোগ্যতা : এসএসসি। যোগাযোগ : ডিআইআইটি: বাড়ি-০৭, রোড-১৪ (নতুন), ২৯ (পুরনো), ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩।

  • পড়ার বিষয় সিভিল ইঞ্জিরিয়ারিং

    Source: Shamokal Dated: 13-05-2012   ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যে ক'টি পেশা শিক্ষার্থীরা বেশি পছন্দ করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। বিএসসির পাশাপাশি ডিপেল্গামা ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। এর মূল কারণ হচ্ছে, এ পেশায় দ্রুত চাকরি হয় এবং বেতনও পাওয়া যায় বেশি। শুধু তাই নয়, এই ডিগ্রি অর্জন করার পর চাকরি না করেও যে কেউ ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চ শিক্ষা নেওয়া এক সময় অনেক কঠিন ব্যাপার হলেও এখন কর্মক্ষেত্রের ব্যাপকতার পাশাপাশি শিক্ষা গ্রহণের বিষয়টিও অনেক সহজ হয়েছে। গতানুগতকি শিক্ষার ধারা পাল্টে যাওয়ার কারণে মেধাবীসহ সাধারণ শিক্ষার্থী সবার কাছেই এখন এসব ডিগ্রির গুরুত্ব বেড়েছে। এর কারণ হচ্ছে, এতে ডিগ্রির পাশাপাশি চাকরির নিশ্চয়তা রয়েছে। চাহিদার তুলনায় এ পেশায় যোগ্যপ্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। আধুনিক বিশ্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষ কিন্তু সে তুলনায় বাড়ছে না জমি। তাই আধুনিক সময়ে বাড়তি জনসংখ্যার আবাসন সমস্যা নিরসনে নির্মিত হচ্ছে বহুতল ভবন। তৈরি হচ্ছে সড়ক, ব্রিজ, বিল্ডিং। আর এসব তৈরির মূল নেপথ্য নায়ক হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা। বাংলাদেশে বিভিন্ন নির্মাণশিল্পের দ্রুত বিকাশ ঘটে চলেছে। বিশ্বমানের এসব শিল্পের কাতারে বাংলাদেশ ইতিমধ্যেই নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ফলে এসব ক্ষেত্রে প্রয়োজন পড়ছে দক্ষ প্রযুক্তিজ্ঞানসমৃদ্ধ সিভিল ইঞ্জিনিয়ারদের। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে নিজের ক্যারিয়ার গড়তে হলে একজন প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপেল্গামা ডিগ্রি অর্জন করতে হবে। এটি আট সেমিস্টারে সম্পন্ন করা যাবে। প্রতি সেমিস্টার ছয় মাস মেয়াদি। সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে শিক্ষার্থী বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকে জুনিয়র ইন্সট্রাক্টর পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, রেলওয়ে, রিয়েল এস্টেট, বিআরটিএ, সিটি করপোরেশন, পৌরসভা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মোবাইল ফোন কোম্পানির টাওয়ার নির্মাণে উপ-প্রকৌশলী হিসেবে এবং নিজস্ব নির্মাণ ব্যবসা প্রতিষ্ঠায় শিক্ষার্থীরা ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন। সিভিল ইঞ্জিনিয়ারদের আধুনিক সব প্রযুক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হয়। তাই মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে চাই আধুনিক ক্যাম্পাস, দক্ষ ফ্যাকাল্টি। বিশেষ করে প্রতিষ্ঠানের উপযুক্ত ভৌত অবকাঠামোসহ উলিল্গখিত সুযোগ-সুবিধার সবটুকই আছে এনআইটিতে। তাই এখান থেকে পাস করা ছাত্রছাত্রীদের চাকরির বাজারে চাহিদা রয়েছে। শিক্ষকরা প্রত্যেকেই সংশিল্গষ্ট অঙ্গনে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। ফুলটাইম এসব শিক্ষকদের সঙ্গে মনিটরিংয়ের জন্য রয়েছেন দেশের খ্যাতিমান কিছু পার্ট টাইম শিক্ষক এবং তত্ত্বাবধানে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রফেশনালরা। শিক্ষকদের জন্য রয়েছে পর্যাপ্ত সুযোগ-সুবিধা, যে কারণে দক্ষ শিক্ষকরা আগ্রহের সঙ্গে এখানে যুক্ত হন। এদের ক্লাসরুম ও প্রয়োজনীয় উপকরণ আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত। প্রজেক্টর ব্যবহারের সুযোগসহ শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীর সিরিয়াসনেস, তাদের আগ্রহ, পারফর্মেন্স ইত্যাদি মনিটরিং করা হয়। যোগাযোগ :ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (এনআইইটি), ২৯/১, কারওয়ান বাজার, ঢাকা। ফোন :০১৯৭১৩৩৯৯৯৯, ০১৭৩১২২০০৯৯।

Select: All, None