07/02/2012
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Source: Daily Nayadiganta
Dated: 06-02-2012
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। যথাশীঘ্র সম্ভব পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে।
যে সকল গ্র্যাজুয়েট পঞ্চম সমাবর্তনে সনদ গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন, তাদের রেজিস্ট্রেশন বহাল থাকবে এবং পরবর্তী তারিখে অনুষ্ঠিতব্য সমাবর্তনে তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। নির্ধারিত সময়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব না হওয়ায় গ্র্যাজুয়েটবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করছে। উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসন সমাবর্তনে রেজিস্ট্রেশনকারী গ্র্যাজুয়েটবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারি, প্রচারমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।