Source: Kalerkantha
Dated: 19-04-2012
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স করার সুযোগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির খোঁজখবর নিয়েই সাজানো হলো পুরো পৃষ্ঠার আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ : ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, (এমআইএস), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস_এই আটটি বিষয়ে সন্ধ্যাকালীন এমবিএ করার সুযোগ রয়েছে। ভর্তির সময় : জানুয়ারি, এপ্রিল ও আগস্ট_তিনটি সেশনে ভর্তির সুযোগ রয়েছে। কোর্সটির মেয়াদ দুই বছর। ভর্তির যোগ্যতা : যেসব শিক্ষার্থী ডিগ্রি/অনার্স/মাস্টার্স করেছেন তাঁরা এ কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তির জন্য নূ্যনতম ৬ পয়েন্ট থাকতে হবে। কোর্স ফি : দুই লাখ ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা। সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউট : সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউটেও আছে সন্ধ্যাকালীন মাস্টার্স করার সুযোগ। ভর্তির সময় : ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয় বছরে একবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশের পর সাধারণত বিজ্ঞপ্তি দেওয়া হয়। ভর্তির যোগ্যতা : যেসব শিক্ষার্থী সমাজকল্যাণ বিষয়ে অনার্স করেছেন তাঁরা এক বছর মেয়াদি মাস্টার্স কোর্সে ভর্তি হতে পারবেন। আর যাঁরা ডিগ্রি পাস করেছেন তাঁরা দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ পাবেন। তবে প্রার্থীকে অবশ্যই ৬ পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কোর্স ফি : এক বছর মেয়াদি প্রোগ্রামে ৪৪ হাজার এবং দুই বছর মেয়াদি কোর্সে খরচ হবে এক লাখ টাকা। ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) : ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধীনে সন্ধ্যাকালীন মাস্টার্স অব এডুকেশন প্রোগ্রামে ভর্তির সুযোগ মেলে। এক অথবা দুই বছর মেয়াদি যেকোনো একটি প্রোগ্রামে ভর্তি হতে পারেন। ভর্তির যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাস করা যে কেউ এ কোর্সে ভর্তি হতে পারবেন। নূ্যনতম পয়েন্ট থাকতে হবে ৬। ভর্তির সময় : সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। মোট খরচ : এক বছর মেয়াদি কোর্সটির খরচ ২০ হাজার টাকা ও দুই বছর মেয়াদি কোর্সটিতে মোট খরচ হবে ২২ থেকে ২৫ হাজার টাকা। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা : কলা অনুষদের অধীনে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে রয়েছে দুই বছর মেয়াদি সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স। ভর্তির সময় : চার সেমিস্টার মেয়াদি কোর্সটিতে ভর্তির জন্য বছরের শুরুতে জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর সেমিস্টারে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ভর্তির যোগ্যতা : চার বছর মেয়াদি অনার্স অথবা তিন বছর মেয়াদি ডিগ্রির পাস কোর্সের ক্ষেত্রে মাস্টার্স থাকতে হবে। সব পরীক্ষায় নূ্যনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। কোর্স ফি : ৫০ হাজার টাকা। পপুলেশন সায়েন্স : সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনের এ বিষয়ে সন্ধ্যাকালীন মাস্টার্স করার সুযোগ রয়েছে। ভর্তির সময় : দুই বছর মেয়াদি কোর্সটিতে ভর্তির জন্য মার্চ-এপ্রিল মাসে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ভর্তির যোগ্যতা : চার বছর মেয়াদি অনার্স পাস অথবা তিন বছর মেয়াদি ডিগ্রির পাস কোর্সের ক্ষেত্রে মাস্টার্স থাকতে হবে। কোর্স ফি : ৪০ হাজার টাকা। ডেভেলপমেন্ট স্টাডিজ : ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে অনেকেই উচ্চশিক্ষা নিতে চান। তাঁদের জন্য আছে সন্ধ্যাকালীন মাস্টার্স করার সুযোগ। ভর্তির সময় : দুই বছর মেয়াদি কোর্সটিতে জুন-জুলাই মাসে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তির যোগ্যতা : চার বছর মেয়াদি অনার্স অথবা তিন বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্সের ক্ষেত্রে মাস্টার্স থাকতে হবে। সব পরীক্ষায় নূ্যনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। কোর্স ফি : ৬০ হাজার টাকা । ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে রয়েছে প্রফেশনালদের এক্সিকিউটিভ এমবিএ করার সুযোগ। ভর্তির সময় : সামার, স্প্রিং ও ফল_এই তিন সেমিস্টারে ভর্তির সুযোগ রয়েছে। প্রোগ্রামের মেয়াদকাল ১৬ মাস। ভর্তির যোগ্যতা : চার বছর মেয়াদি অনার্স অথবা তিন বছর মেয়াদি ডিগ্রির পাস কোর্সের ক্ষেত্রে মাস্টার্স থাকতে হবে। থাকতে হবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা চলবে না। কোর্স ফি : এক লাখ নব্বই হাজার টাকা। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ : আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধীনে মাস্টার্স অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (এমডিএস) ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কাজ করতে আগ্রহী বা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কর্মরত ব্যক্তিদের জন্য প্রোগ্রামটি বেশ উপযোগী। ভর্তির সময় : দুই বছর মেয়াদি কোর্সটিতে ভর্তির জন্য বছরের শুরুতে মে-জুন মাসে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ভর্তির যোগ্যতা : নূ্যনতম অনার্স পাস অথবা ডিগ্রি পাসকৃতদের মাস্টার্স পাস হতে হবে। সব পরীক্ষায় নূ্যনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। কোর্স ফি : এক লাখ টাকা। যোগাযোগ : www.univdhaka.edu রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের প্রতিটি বিভাগে চালু রয়েছে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স। হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা সন্ধ্যাকালীন এমবিএতে ভর্তি হতে পারবেন। ভর্তির সময় : বছরে দুবার শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়। বছরের শুরুতে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এবং মাঝামাঝিতে মে-জুন মাসে কোর্স শুরু হয়। কোর্সের মেয়াদ দুই বছর। আবেদনের যোগ্যতা : এসএসসি, এইচএসসি ও স্নাতক মিলে মোট জিপিএ ৬ থাকতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.৫-এর নিচে গ্রহণযোগ্য নয়। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় অনার্স করা শিক্ষার্থীরা এ কোর্সে ভর্তি হতে পারবেন। কোর্স ফি : ৫৫ হাজার টাকা। আইন ও বিচার বিভাগ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে চালু করা হয়েছে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স। আবেদনের যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি শেষ করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। কোর্স শুরু ও মেয়াদ : কোর্সের মেয়াদ এক বছর। বছরের শুরুতে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এবং মাঝামাঝিতে মে-জুন মাসে কোর্স শুরু হয়। যোগ্যতা : এসএসসি, এইচএসসি ও স্নাতক মিলে মোট ৮ পয়েন্ট থাকতে হবে। কোর্স ফি : ৫৫ হাজার টাকা। ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে তিন ধরনের এমবিএ চালু রয়েছে। এক্সিকিউটিভ, ডে অ্যান্ড ইভনিং এবং বিবিএ ডিগ্রিধারীদের জন্য এমবিএ। ভর্তির যোগ্যতা : এক্সিকিউটিভ এমবিএর ক্ষেত্রে বছরে একবার ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয় মে-জুন মাসে। আসনসংখ্যা ৫০। কোর্সের মেয়াদ : দুই বছর। ভর্তির যোগ্যতা : দুই বছরের চাকরির অভিজ্ঞতার পাশাপাশি স্নাতকে কমপক্ষে জিপিএ ২.৫০ পেতে হবে। খরচ : ৬৭ হাজার টাকা। এমবিএ (শুধু বিবিএ ডিগ্রিধারীদের জন্য) ভর্তির সময় : আগস্ট-সেপ্টেম্বর মাসে ভর্তির জন্য আবেদনপত্র পাওয়া যায়। ভর্তির যোগ্যতা : বাণিজ্য অনুষদের যেকোনো বিষয় থেকে কমপক্ষে জিপিএ ২.৫০ পেতে হবে। খরচ : মোট খরচ হবে ৫১ হাজার টাকা। কোর্সের মেয়াদ : দুই বছর। এমবিএ (ডে অ্যান্ড ইভনিং) ভর্তির সময় : নভেম্বর-ডিসেম্বর (ডে-ব্যাচ), ফেব্রুয়ারি-মার্চ (ইভনিং ব্যাচ)। ভর্তির যোগ্যতা : নূ্যনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি, এইচএসসি ও স্নাতকে সব মিলিয়ে জিপিএ ৬ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী থাকা চলবে না। কোর্সের মেয়াদ দুই বছর। খরচ : ৭৮ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : www.ru.ac.bd জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ছুটির দিনে ইএমবিএ করার সুযোগ রয়েছে। নূ্যনতম ৭ পয়েন্ট অর্জনকারীরা এ কোর্সে অংশ নিতে পারবেন। দুই বছর মেয়াদি এ কোর্সে মোট ছয় সেমিস্টার। কোর্স ফি : এক লাখ ৩৬ হাজার থেকে এক লাখ ৭২ হাজার টাকা। বিজনেস স্টাডিজ অনুষদ : বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে রয়েছে ১৬ মাস মেয়াদি ইএমবিএ প্রোগ্রাম। বিষয়গুলো হলো ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ভর্তির যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক সম্পন্নকারীরা এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ভর্তির জন্য নূ্যনতম ৬ পয়েন্ট থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ভর্তির সময় : বছরে তিন সেমিস্টারে ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। ক্লাস হয় সপ্তাহের ছুুটির দিনগুলোতে। কোর্স ফি : এক লাখ ৫০ হাজার টাকা। যোগাযোগ : www.juniv.edu চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদের অধীনে সেন্টার ফর বিজনেস স্টাডিজ (সিবিএস) এ বছর প্রথমবারের মতো চালু করেছে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম। মেয়াদকাল : দুই বছর মেয়াদি কোর্সটি চার সেমিস্টারে বিভক্ত। ভর্তির যোগ্যতা : যেকোনো বিভাগ থেকে স্নাতক পাস এবং এসএসসি থেকে স্নাতক পর্যন্ত নূ্যনতম ৬ পয়েন্ট থাকতে হবে। কোর্স ফি : মোট খরচ হবে এক লাখ ৭৫ হাজার টাকা। যোগাযোগ : www.cu.ac.bd খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন স্কুল : খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন স্কুলের অধীনে ব্যবস্থাপনা ও মার্কেটিং বিষয়ে রয়েছে সন্ধ্যাকালীন এমবিএ করার সুযোগ। মেয়াদকাল : দেড় বছর। ভর্তির সময় : প্রফেশনালদের কথা মাথায় রেখে কোর্সটি শুরু করা হয়। জানুয়ারি-ফেব্রুয়ারি এবং জুন-জুলাই মাসে আবেদনপত্র পাওয়া যায়। ভর্তির যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। বিবিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবে। এসএসসি, এইচএসসি পরীক্ষায় নূ্যনতম জিপিএ ৩.৫০ অথবা দ্বিতীয় বিভাগ এবং স্নাতক লেভেলে কমপক্ষে সিজিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। কোর্স ফি : এক লাখ ৪০ হাজার টাকা। সোশ্যাল সায়েন্স স্কুল : সোশ্যাল সায়েন্স স্কুলের অধীনে এ মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্সে ভর্তির জন্য বছরে একবার ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ভর্তি শুরু হয়। মেয়াদকাল : এক বছর। ভর্তির যোগ্যতা : প্রার্থীর নূ্যনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি, এইচএসসি ও স্নাতকে সব মিলিয়ে জিপিএ ৬ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী থাকা চলবে না। কোর্স ফি : ৮০ হাজার টাকা। যোগাযোগ : www.ku.ac.bd ইসলামী বিশ্ববিদ্যালয় মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদ : মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনে রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগ পরিচালনা করে সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স। ভর্তির সময় : বছরে একবার সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভর্তি করা হয়। ভর্তির যোগ্যতা : এক বছর ও দুই বছর। যেসব শিক্ষার্থী চার বছরের অনার্স অথবা মাস্টার্স করেছেন তাঁদের এক বছর মেয়াদি কোর্সে ভর্তি হতে হবে। যেসব শিক্ষার্থী ডিগ্রি পাস/তিন বছরের অনার্স পাস করেছেন তাঁদের দুই বছর মেয়াদি কোর্সে ভর্তি হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা চলবে না। খরচাপাতি : এক বছর মেয়াদি কোর্সের জন্য ৩৭ হাজার এবং দুই বছর মেয়াদি কোর্সের জন্য ৬৭ হাজার টাকা। ব্যবসায় প্রশাসন অনুষদ : হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে সন্ধ্যাকালীন এমবিএ কোর্সে ভর্তি করা হয়। সময়কাল : সাধারণত জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর_এ দুই সেশনে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। এমবিএ কোর্সটির মেয়াদ দুই বছর। আবেদনের যোগ্যতা : সেসব শিক্ষার্থী ডিগ্রি/অনার্স/মাস্টার্স ডিগ্রি করেছেন তাঁরা এ কোর্স করতে পারবেন। খরচাপাতি : ৭০ হাজার টাকা। যোগাযোগ : www.iubd.net বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বাংলাদেশের একমাত্র প্রফেশনাল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ে সামরিক বাহিনীতে কর্মরত এবং অন্য চাকরিজীবীদের জন্য রয়েছে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম। ভর্তির সময় : দুই বছর মেয়াদি এ প্রোগ্রামে বছরে দুবার ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। জানুয়ারি-ফেব্রুয়ারি এবং জুন-জুলাই সেমিস্টারে ভর্তির সুযোগ রয়েছে। ভর্তির যোগ্যতা : যেকোনো বিষয়ে অনার্স বা সমমানের ডিগ্রি। এসএসসি থেকে অনার্স লেভেল পর্যন্ত নূ্যনতম ৭ পয়েন্ট থাকতে হবে। কোর্স ফি : সাধারণ ছাত্রছাত্রীদের ফি দিতে হবে এক লাখ আট হাজার ১৭৫ টাকা এবং আর্মড ফোর্সেস ছাত্রছাত্রীদের জন্য দিতে হবে ৮৪ হাজার ৯৭৫ টাকা। যোগাযোগ : www.bup.edu.bd