FEEDBACK
 

News & Events

Select: All, None

  • নিয়োগ পেলেন ৩০তম বিসিএসে উত্তীর্ণ ২২৬২ জন

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 20-05-2012   ত্রিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ২৬২ জনকে নিয়োগ দিয়েছে সরকার। তাদের আগামী ৩ জুনের মধ্যে নিজ নিজ ক্যাডারের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে কাজে যোগ দিতে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই নিয়োগের আদেশ জারি করে। মন্ত্রণালয়ের প্রথমিক পদে (সহকারী সচিব, সহকারী কমিশনার, সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক, সহকারী সার্জন ইতাদি) ২০০৯ সালের জাতীয় বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তারা। আদেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে ওই র্প্রার্থীরা ‘চাকরিতে যোগ দিতে সম্মত নয়’ ধরে নিয়ে তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে। নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭৭ জন, স্বাস্থ্য ক্যাডারে ৫৬০ জন, পুলিশ ক্যাডারে ১৮৭ জন, কৃষি ক্যাডারে ৫৫ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, মৎস্য ক্যাডারে ৫৬ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩৯ জন, আনসার ক্যাডারে ৪২ জন, শুল্ক ও আবগারী ক্যাডারে ৫৩ জন, কর ক্যাডারে ৩৫ জন, অর্থনৈতিক ক্যাডারে ২৫ জন, খাদ্য ক্যাডারে ১০ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৫ জন, ডাক ক্যাডারে ছয় জন, সমবায় ক্যাডারে সাত জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে পাঁচজন, তথ্য ক্যাডারে (সাধারণ) তিনজন, তথ্য (অনুষ্ঠান) ক্যাডারে ১২ জন এবং বাণিজ্য ক্যাডারে দুই জন রয়েছেন। নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন।

     

  • গ্রীষ্মের ছুটিতে খুলনা বিশ্ববিদ্যালয়

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 20-05-2012 খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার থেকে শুরু হচ্ছে ১২ দিনের গ্রীষ্মকালীন ছুটি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ২০ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। এ সময়ে ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা চলবে। তবে অফিস ছুটি থাকবে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত।

     

  • ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে ভর্তি

    Source: Shamokal Dated: 20-05-2012 ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে নানা বিষয়ে ভর্তি শুরু হয়েছে। এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং, এমবিএ এবং ইএমবিএতে ভর্তি হতে পারবে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যোগাযোগের ঠিকানা :হাউস_৫৬, রোড_৪ক (সাত মসজিদ রোড) ধানমণ্ডি, ঢাকা।

     

  • ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ভর্তি

    Source: Shamokal Dated: 20-05-2012 ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রোগ্রামগুলো : আন্ডার গ্র্যাজুয়েট- ব্যাচেলর অব আর্কিটেকচার, বিবিএ, ল', ফার্মেসি, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, বিএ ইন ইংরেজি। গ্র্যাজুয়েট- এমবিএ, এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এমএ ইন ইংরেজি (রেগুলার, প্রিলিমিনারি, ফাইনাল) মাস্টার্স অব ল', । শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যোগাযোগের ঠিকানা: বাসা-৭৩, রোড-৫-এ, ধানমণ্ডি আবাসিক এলাকা, ঢাকা।

     

  • উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) বৃহস্পতিবারের পরীক্ষা হবে শুক্রবার

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 17-05-2012 হরতালের কারণে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) সব পরীক্ষা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো হবে ১৮ মে শুক্রবার সকাল সাড়ে ৯টায়। আর বৃহস্পতিবার বিকালের পরীক্ষাগুলো শুক্রবার দুপুর ২টায় শুরু হবে বলে জানান তিনি। সুবোধ চন্দ্র ঢালী বলেন, “বিএনপি হরতাল দেওয়ায় পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ দেওয়া হয়েছে।” ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে এই হরতাল ডেকেছে বিএনপি। এদিন এইচএসসিতে গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র, অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথম পত্র, সমাজবিজ্ঞান প্রথম পত্র এবং সমাজকল্যাণ প্রথম পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে কোনো পরীক্ষা নেই। এর আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি এবং কারিগরি বোর্ডের সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া গত ২২ থেকে ২৪ এপ্রিল তিন দিন এবং ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনের পরীক্ষাও একই কারণে পিছিয়ে দেওয়া হয়।

  • সাব-রেজিস্ট্রার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

    Source: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Dated: 17-05-2012 হরতালের কারণে এইচএসসি পরীক্ষা একদিন পিছিয়ে দেওয়ায় সাব-রেজিস্ট্রার পদে শুক্রবারের প্রিলিমিনারি পরীক্ষাও স্থগিত করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন ক্যাডার) আলী নূর বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ঢাকার ১৯টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পিএসসির অধীনে সাব-রেজিস্ট্রার পদে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। ৪০টি পদের বিপরীতে ৩৮ হাজার চারশ ২৬ জন প্রার্থী আবেদন করেছে এবার। জ্যেষ্ঠ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় এদিনের এইচএসসি পরীক্ষা শুক্রবারে পিছিয়ে দেওয়া হয়। এ কারণেই শুক্রবার সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে আলী নূর জানান।

  • উইব্ট কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা প্রোগ্রামে ভর্তি

    Source: Shamokal Dated: 16-05-2012 উইব্ট কলেজে দু'বছর মেয়াদি ব্যবসায় ব্যবস্থাপনা প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। এ প্রোগ্রামটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে। এই দু'বছর মেয়াদি কোর্সে কম্পিউটার, ব্যাংকিং, উদ্যোক্তা উন্নয়ন, সেক্রেটারিয়েল সায়েন্স এবং মার্কেটিং অ্যান্ড সেলস বিষয়ে পড়ানো হয়। এই কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবং তত্ত্বাবধানে সরকারিভাবে এক বছর অন্তর সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট চার সেমিস্টারে এ প্রোগ্রাম শেষ হয়। যে কোনো সালে এসএসসি পাস শিক্ষার্থী এ প্রোগ্রামে ভর্তি হতে পারবে। যোগাযোগ : উইব্ট কলেজ, বাড়ি-৫৪, সেন্ট্রাল রোড, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯৬৬৮১৪৫, ০১৭১১৩০৫৫৪৩।

  • ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

    Source: Shamokal Dated: 16-05-2012   ডিপেল্গামা ইন ইঞ্জিনিয়ারিং গল্গাস অ্যান্ড সিরামিক টেকনোলজি   শিক্ষা মানুষের মৌলিক অধিকার। উচ্চশিক্ষা অর্জনের জন্য যে অর্থের প্রয়োজন তা দারিদ্র্যপীড়িত দেশের অধিকাংশ মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষালাভের মাধ্যমে স্বল্প সময়ে স্বল্প খরচে সহজেই নিজেকে একজন আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলতে পারে। সংক্ষেপে_ যে শিক্ষা একজন মানুষকে শিক্ষিত করার সঙ্গে ওই শিক্ষা দ্বারাই জীবিকা নির্বাহ করার পথ খুঁজে পায়- বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা বলতে তাই বুঝায়। এসএসসি কিংবা সমমান পাসের পর বিভিন্ন ইনস্টিটিউট কিংবা মহাবিদ্যালয়ে ভর্তির মাধ্যমে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করা যায়। চাকরি নামের সোনার হরিণের পেছনে না ছুটে ওই জাতীয় কোর্স ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে বাংলাদেশে বর্তমানে সিরামিক শিল্পের স্থান সপ্তম। তাই দক্ষ জনশক্ষি উৎপাদনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) গল্গাস অ্যান্ড সিরামিক বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপেল্গামা ইন ইঞ্জিনিয়ারিং সিরামিক টেকনোলজি এবং ডিপেল্গামা ইন ইঞ্জিনিয়ারিং গল্গাস অ্যান্ড সিরামিক টেকনোলজি এ দুটি কোর্স চালু করেছে। ৪ বছরের এ কোর্স সমৃদ্ধ ক্যারিয়ার গড়ার জন্য গল্গাস অ্যান্ড সিরামিক বিষয় দুটি হবে খুব চমৎকার ও সময়োপযোগী। ভর্তি যোগ্যতা এসএসসি/ভোকেশনাল/দর্শন/দাখিল/সমমান পরীক্ষায় কম করে জিপিএ ২.৫ অথবা দ্বিতীয় বিভাগ। তবে অঙ্কে জিপিএ ২.০০ থাকতে হবে। ভর্তি পরীক্ষা পদ্ধতি ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি)-এ ভর্তির ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। ভর্তির জন্য আবেদনকারীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত ফলের মেধাক্রম অনুসারে ভর্তি করা হয়। আসন সংখ্যা গল্গাস টেকনোলজিতে ৪০টি করে আসন এবং সিরামকি টেকনোলজিতে ৪০টি করে আসন রয়েছে। তবে এর মধ্যে মহিলা, উপজাতি ও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। বাংলাদেশে এখন উৎপাদিত হচ্ছে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের সিরামিক অ্যান্ড গল্গাস পণ্য। মান ও ডিজাইনের এসব পণ্য বিশ্বমানের হওয়ায় আন্তর্জাতিক বাজারে এসবের চাহিদা বাড়ছে বৈকি কমছে না। যোগাযোগ :ঢাকা ক্যাম্পাস : ২৯/১, কাওরান বাজার। নারায়ণগঞ্জ ক্যাম্পাস : রূপসী, রূপগঞ্জ। ফোন : ০২-৮১৮৯৬৩৭, ০১৯৭১-০০৯৯ ৯৯, ০১৭৩১-২২০০৯৯।

  • ঢাকা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি

    Source: ক্যাম্পাস নিউজ২৪বিডি.কম Dated: 15-05-2012   ঢাকা কলেজ, ঢাকা একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি  শিক্ষাবর্ষ ঃ ২০১২-২০১৩  শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা-২০১২ অনুযায়ী ঢাকা কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসায়  শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র ভর্তি করা হবে। নিম্নে উলি−খিত জিপিএ (এচঅ) প্রাপ্ত ছাত্ররা ভর্তির আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।   আবেদনের জন্য ন্যূনতম জিপিএ শাখা পরিবর্তন করে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ক) বিজ্ঞান শাখা    ঃ        ৫.০০  খ) ব্যবসায় শিক্ষা শাখা  ঃ        ৪.৫০  গ) মানবিক শাখা    ঃ        ৩.৫০  ক) বিজ্ঞান শাখা হতে ব্যবসায় শিক্ষা শাখায়/মানবিক শাখায়      ঃ ৪.৮৮  খ) ব্যবসায় শিক্ষা শাখা হতে মানবিক শাখায়           ঃ ৪.২৫  গ) মানবিক শাখা হতে ব্যবসায় শিক্ষা শাখায়           ঃ ৪.২৫  ভর্তির আবেদন ঝগঝ এর মাধ্যমে শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে করা যাবে। ভর্তির আবেদনের যাবতীয় তথ্য ও  নিয়মাবলী ঢাকা কলেজ ওয়েব সাইট www.dhakacollege.edu.bd থেকে সংগ্রহ করা যাবে। আবেদনের শেষ তারিখ  ০৬/০৬/২০১২ ইং। 

     

  • ঢাকা সিটি কলেজে ২০১২-১৩ সেশনে ভর্তি

    Source: ক্যাম্পাস নিউজ২৪বিডি.কম Dated: 15-05-2012 ঢাকা সিটি কলেজে ২০১২-১৩ সেশনে ভর্তি  

     

Select: All, None